বৃহস্পতিবার রংপুরে ১২:২০ মিনিট হতে কয়েকটি স্কুলে ছাত্র ছাত্রীমিলে অতিরিক্ত সৃজনশীল প্রত্যাহারের দাবিতে ছাত্ররা মানব বন্ধনে নেমে পরেছে। তাদের মদ্ধে গুরুত্য পূর্ন কয়েকটি বিদ্যালয় হলো, কারমাইকেল কলেজ, গভমেন্ট গার্লস স্কুল, সরকারি কলেজ, জিলা স্কুল, সিটি কলেজ, ক্যান্ট পাবলিক সহ আর ও শহরের বিভিন্ন স্কুল সহ মানব বন্ধনে উপস্থিত হন।
সারা দেশের ছাত্র ছাত্রীরা অতিরিক্ত সৃজনশীলের জন্য সঠিক ভাবে উত্তর করতে পারে না। ফলে অনেক ছাত্র ছাত্রীদের কিছু প্রশ্ন থেকে যায়, সময় বেশি না থাকার কারনে তা লিখতে পারে না। এতে করে ভাল ছাত্র ছাত্রীরা A+ অথবা A গ্রেড তুলতে পারে না। আগে যে জায়গায় থাকতো মোট ৬ টি প্রশ্ন এখন, তাতেই ছাত্র ছাত্রীরা প্রশ্ন লত্র দেখে হিমশিম খেয়ে যেত আর এখন প্রশ্ন পত্রে থাকবে ৭ টি সৃজনশীল। এ দাবি ছাত্র ছাত্রীরা মেনে নিতে না পেরে সবাই রাস্তায় নেমেছে মানব বন্ধনের জন্য।
এ সময় প্রায় ৬০০ শত জন ছাত্র ছাত্রী উপস্থিত ছিল। প্রথমে ছাত্র ছাত্রীরা জিলা স্কুল হতে জাহাজ কোম্পানীর মোর পর্যন্ত তারা রেলি করে সবাই মিলে এক সঙ্গে সারিবদ্ধ ভাবে দারিয়ে প্রতিটি স্কুলের ছাত্র ছাত্রীরা বক্তব্য দেন।
বক্তব্যে এক ছাত্র বলেন "আমরা কোনো রোবোট যে আমরা রোবটের মতো দ্রুত লেখবো, তাই আমাদের সঠিক নিয়ম ফিরিয়ে দেন। লেখাপড়া কোনো কায়িক স্রম নয়, লেখা পড়া হচ্ছে মানসিক স্রম।
শিক্ষামন্ত্রীর কাছে তাদের
দাবি আগামী ৭ দিনের মধ্যে
দাবি-দাওয়া পূরণ না হলে ক্লাস
বর্জন ধর্মঘট-অবরোধসহ কঠোর কর্মসূচি
দেওয়া হবে বলে ঘোষণা দেন
শিক্ষার্থীরা।

0 Comments
[আর্টিকেলটি ভালো লাগলে সেয়ার করুন]