রংপুরে বাস খাদে পরে নিহত ২, এবং আহত ২০ জন

শনিবার রংপুরের কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন
নিহত হয়েছে। এবং আহত হয়েছেন
প্রায় ২০ জন।

নিহত ব্যক্তিরা হলেন বাসচালক এলাকার
পলাশ ও যাত্রী অনিতা (৩৩)।

তথ্য সুত্রে জানা যায় সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা গামী সাদ্দাম এন্টার
প্রাইজের একটি বাস নিয়ন্ত্রণ
হারিয়ে খাদে পড়ে গেলে এ
দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই বাসচালক
পলাশের মৃত্যু হয়। পরে ফায়ার
সার্ভিসের একটি দল নিহত ব্যক্তির
মরদেহ ও আহতদের উদ্ধার করে
হাসপাতালে নিয়ে আসে। অন্য আহত
যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায়
রংপুর মেডিকেল কলেজ (রমেক)
হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত
চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন ও
হাসপাতালে আহতদের খোঁজ-খবর
নিয়েছেন রংপুরের জেলা প্রশাসক
রাহাত আনোয়ার সহ প্রশাসনের
উর্ধ্বতন কর্মকর্তারা।

Post a Comment

0 Comments