নাজির হোসেনঃ
"মধ্যবর্তী কোনো নির্বাচন নয়,
আগামী জাতীয় নির্বাচনের জন্য
আমরা প্রস্তুতি শুরু করেছি।
নির্বাচনের প্রস্তুতির জন্য দুই থেকে
তিন বছর সময় লাগবে। সুষ্ঠু ও নিরপেক্ষ
নির্বাচন হলে জাতীয়পার্টি
সরকার গঠন করবে"।
বলেছেন জাতীয় পার্টির
চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ
দূত মোহাম্মদ হোসাইন আল এরশাদ।
জাতীয় পার্টির চেয়ারম্যান
বলেন, আমরা ২৬ বছর ক্ষমতার বাইরে
ছিলাম, আমি ছয় বছর জেলে ছিলাম।
আমার নেতাকর্মীরা জেলে ছিল।
অনেক অত্যাচার সহ্য করেছি।
পার্টি ছিন্নভিন্ন হয়ে গেছে।
পার্টিকে আবার জোড়া
লাগাচ্ছি। এখনো দুই বছর সময় আছে।
এজন্য আমি সিলেট থেকে
নির্বাচনী প্রচারণা শুরু করেছি।
কারণ আমাকে রংপুর আর সিলেটের
মানুষ নতুন জীবন দিয়েছে।
সার্ক শীর্ষ সম্মেলন প্রসঙ্গে
এরশাদ বলেন, ‘ভারত
পাকিস্তানের মধ্যে যেহেতু
যুদ্ধের অবস্থা তৈরি হয়েছে
তাই আমার মনে হয় সার্ক শীর্ষ
সম্মেলনে বাংলাদেশ অংশ
না নিয়ে সঠিক সিদ্ধান্তই
নিয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন জাপার
কেন্দ্রীয় ও রংপুর জেলা
জাপার নেত-কর্মীসহ রংপুর
জেলা প্রশাসক মো. রাহাত
আনোয়ার ও পুলিশ সুপার
মিজানুর রহমান।

0 Comments
[আর্টিকেলটি ভালো লাগলে সেয়ার করুন]