নাজির হোসেনঃ

সোমবার রংপুর জেলা ও মহানগর জাতীয়পার্টির মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ আনুস্থানে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ হোসাইন আল ইরশাদ।

  প্রথমে জাতিয় পার্টির চেয়ারম্যান
আলহাজ মোহাম্মদ এরশাদ দলীয়
কার্যালয়ে উপস্থিত হলে নেতা
কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ
করে নেন। পরে কাষ্টমসের সাবেক
সহকারী কমিশনার ভিপি
আলাউদ্দিন মিয়া জাতিয় পার্টির
চেয়ারম্যানের হাতে ফুলের
তোরা, ক্রেষ্ট ও চাবী তুলে দিয়ে তার পর  জাতীয়
পার্টিতে যোগদান করেন। এসময়
তার সাথে তার পরিবারের সদস্যসহ
কয়েকশত নেতা-কর্মী উপস্থিত
ছিলেন

সাবেক রাষ্ট্রপতি ও
জাতীয় পার্টির চেয়ারম্যান
আলহাজ্ব মোহাম্মদ হোসাইন আল এরশাদ এম.পি
বলেছেন, "যেকোন মূল্যে সংগঠনকে
শক্তিশালী করতে হবে। পূনরায়
হারানো সিট ফিরে পেতে হবে। এ
জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ
করতে হবে। দেশের মানুষ এখন
পরিবর্তন চায়। তারা আবার জাতীয়
পার্টিকে ক্ষমতায় দেখতে চায়"।

রংপুর জেলা জাতীয় পার্টির
আহবায়ক সাবেক সংসদ সদস্য
মোফাজ্জাল হোসেন মাষ্টার এর
সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,
জাতীয় পার্টি রংপুর জেলার সদস্য
সচিব সাবেক সংসদ সদস্য হোসাইন মকবুল
শাহরিয়ার আসিফ, মহানগর জাতীয়
পার্টির আহবায়ক সাবেক উপজেলা
চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান
মোস্তফা, সদস্য সচিব এস.এম
ইয়াসিরসহ আরো অনেকেই।