চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার
মনিবাগে আগুনে পুড়ে গেছে ৪টি বাড়ি।
সোমাবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাত
সাড়ে ৯টায় পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে
মনিবাগ বেপারী বাড়িতে আগুন লেগে
যায়।
ক্ষতিগ্রস্ত বাহার বেপারী জানান, সন্ধ্যায় বাড়ির পুরুষরা সবাই বাজারে
ছিলেন। পরিবারের নারী সদস্যরাও ঘরে
ছিলেন না।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন
অফিসার ছিদ্দিকুর রহমান জানান,
দু’টি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। কী পরিমাণ ক্ষতি
হয়েছে তা পরে জানানো যাবে।

0 Comments
[আর্টিকেলটি ভালো লাগলে সেয়ার করুন]