আজ রোববার রংপুর
সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান
আদালতে ভেজাল বিরোধী
অভিযানের অংশ হিসেবে
আরডিসিসি রোডের আলমনগর
এলাকায় ফুজি মিল্কভিটার
আইসক্রীম এর কারখানায় অভিযান
পরিচালনা করেন পুলিশ।
রংপুর সিটি কর্পোরেশনের বিজ্ঞ
নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব
এস.এম. গোলাম কিবরিয়া এতে
নেতৃত্ব দেন। অভিযানকানে
পণ্যেরগুগতমান যাচাই না করে
উৎপাদন এবং বিক্রয়, ট্রেড লাইসেন্স
ও ব্যবসায়ী অনুমতিপত্র লাইসেন্স না
থাকায় বিএসটিআই অধ্যাদেশ আইন
১৯৮৫ ও ও স্থানীয় সরকার সিটি
কর্পোরেশন আইন ২০০৯ এ মোট
৪০,০০০/-(চল্লিশ হাজার টাকা মাত্র)
জরিমান করা হয় সহ প্রায় দেড়’শ
কেজি মানহীন আইসক্রিম জব্দ করা
হয়।

0 Comments
[আর্টিকেলটি ভালো লাগলে সেয়ার করুন]