লুডু খেলা নিয়ে রংপুরে
মোসলেম উদ্দিন (১৯) নামে এক
রিকশাচালককে পিটিয়ে
হত্যা করেছে। গত শনিবার
রাতে রংপুর জেলার সদর উপজেলার
উত্তম বেতারপাড়া গ্রামে এ
ঘটনা ঘটে। গতকাল রোববার
সকালে পুলিশ তার লাশ উদ্ধার
করেছে। মোসলেম ওই এলাকার
আজিজুল ইসলামের ছেলে।
কোতোয়ালি থানার ওসি এ
বি এম জাহিদুল ইসলাম জানান,
গত শনিবার রাতে একই এলাকার
জাহিদুলসহ আরো কয়েকজনের
সঙ্গে লুডু খেলছিলেন
মোসলেম। লুডু খেলা নিয়ে
কথা-কাটাকাটির একপর্যায়ে
২ জনের মধ্যে হাতাহাতি হয়। এ
সময় জাহিদুল লাঠি দিয়ে
আঘাত করলে ঘটনাস্থলেই
মোসলেম মারা যান।
তিনি আরো বলেন, লাশ উদ্ধার
করে ময়নাতদন্তের জন্য মর্গে
পাঠানো হয়। ময়নাতদন্তের
প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক
কারণ জানা যাবে। এ ঘটনায়
জড়িতদের আটকের চেষ্টা
চলছে।

0 Comments
[আর্টিকেলটি ভালো লাগলে সেয়ার করুন]