"অপারেশন অগ্নিপথ" একেবারই নতুন রুকে পর্দায় হাজির হচ্ছেন খল অভিনেতা মিশা সওদাগর।
আশিকুর রহমান পরিচালিত ‘অপারেশন
অগ্নিপথ’ ছবিতে মিশার নতুন রুপ এরই
মধ্যে আলোচনায় এসেছে। চরিত্রের
প্রয়োজনে মিশা নিজের মাথার চুল
কেটে ফেলেছেন। ছবির গল্পে
তাকে দেখা যাবে একজন ভয়ংকর
ভিলেন চরিত্রে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অপারেশন
অগ্নিপথ’ ছবিতে আমার চরিত্রের নাম
জুলফিকার মির্জা। যে একজন বড়
সন্ত্রাসী। ছবির প্রয়োজনে আমাকে
বাড়তি কিছু প্রস্তুতি নিতে হয়েছে।
যেটি দর্শকরা হলে গেলে বুঝতে
পারবেন।

0 Comments
[আর্টিকেলটি ভালো লাগলে সেয়ার করুন]