ইউসেপ রংপুর অঞ্চলে উদ্যোগে
গতকাল মঙ্গলবার জব ফেয়ার-২০১৬ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
পিডব্লিউডি’র অতিরিক্ত চীফ ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউল
হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
পিডব্লিউডি’র সুপারিন্টেনডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ
আমিনুল ইসলাম খান, রংপুর চেম্বার এর সাবেক
প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু।

এ জব ফেয়ার অনুষ্ঠানে ১৪টি স্বনামধন্য শিল্প
প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে, প্রাণ গ্রুপ, আবুল খায়ের
গ্রুপ, কাজী ফার্মস গ্রুপ, মোতাহার গ্রুপ অব
ইন্ডাষ্ট্রিজ, প্রাইম সনিক গ্রুপ, আরডি ফুড গ্রুপ,
জেম জুট লিমিটেড, মজিদ এন্ড সন্স কনস্ট্রাশন
ফার্ম, এভারগ্রীন গার্মেন্টস, আনসারী
এ্যাপারেলস, উইমেনস ফ্যাশন ওয়ার্ড বিউটি পার্লার ও
বঁধুয়া বিউটি পার্লারসহ অন্যান্য স্বনামধন্য শিল্প
প্রতিষ্ঠান উপস্থিত ছিলেন। এ সব প্রতিষ্ঠানে
ইউসেপ রংপুর অঞ্চলের প্রায় ৪ শতাধিক
ছেলেমেয়ের চাকুরীর ব্যবস্থা হয়েছে।

পরিশেষে জনাব মোঃ আব্দুর রাজ্জাক খন্দকার,
ডেপুটি প্রোগ্রাম অফিসার, জব প্লেসমেন্ট
আগত অতিথিদেরকে ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী
বক্তব্য প্রদান করেন এবং তিনি সকলকে ইউসেপ
এর পাশে এগিয়ে আসার আহ্বান জানান।