নাজির হোসেন

আজ সোমবার দুপুর ১২ টার সময় রংপুর কমিউনিটি পুলিশিং রংপুরের খটখটিয়া মহল্লা কমিটি কর্তৃক আয়োজিত মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী র‌্যালী ২০১৭ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মিজানুর রহমান পুলিশ সুপার রংপুর। এতে অংশ গ্রহণ করে খটখটিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী প্রধান শিক্ষক, সকল শিক্ষক সহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও তালতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী, প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক, খটখটিয়া ফোরকানিয়া একাডেমী, চাকুরী জীবি ফোরাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।