নিখোঁজের দুইদিন পর
চট্রগ্রাম নগরীর বাকলিয়া থানার ডিসি
রোড এলাকায় একটি নালা থেকে
ইমরান হোসেন পাপ্পু (২৫) নামে এক
যুবকের মরদেহ উদ্ধার করেছে
পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে বাকলিয়া থানার
ডিসি রোডে হাজি নুরুল হকের ২
নম্বর ভবনের পেছনে নালায় ওই
যুবকের মরদেহ পাওয়া যায়।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া
থানার চালনা বাজার চৌধুরী
বাড়ির বাসিন্দা মো.রফিকের
সন্তান ইমরান নগরীর ডিসি রোডে
হাজি নুরুল হক কলোনির ৩ নম্বর ঘরে
ভাড়া থাকতেন।

বাকলিয়া থানার অপারেটর
শফিকুল ইসলাম জানান, দুইদিন ধরে পাপ্পুর খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে পরিবারের সদস্যরা জানিয়েছে। মঙ্গলবার
নালায় ইমরানের মরদেহ পড়ে
থাকতে দেখে স্থানীয়রা থানায়
খবর দেয়। পরে পুলিশ তার মরদেহ
উদ্ধার করে ময়নাতদন্তের জন্য
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ
হাসপাতালের মর্গে পাঠায়।