ইমরানের সাবস্ক্রাইবার লাখ ছাড়াল বিনোদন প্রতিবেদক

সংগিতশীল্পি  ইমরান মাহমুদুলের নিজ নামের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা লাখ পেরিয়ে গেল। বিষয়টি নিয়ে আনন্দিত এই সংগীত তারকা। রোমাঞ্চিত ইমরান বলেন, ‘আমার জন্য অবাক করা বিষয় এটি। দুই বছর আগে ইউটিউবে চ্যানেলটি খুলেছিলাম। সেখানে মাত্র চারটি মিউজিক ভিডিও ও দুটি স্টুডিও ভার্সন গানের ভিডিও আছে। এত তাড়াতাড়ি সাবস্ক্রাইবারের সংখ্যা লাখের ঘর পেরিয়ে যাবে, বুঝিনি। আমি খুশি। কৃতজ্ঞ দর্শক-শ্রোতাদের কাছে।’

এই সংগীতশিল্পী জানান, যেকোনো
চ্যানেল সাবস্ক্রাইবারের সংখ্যা লাখের ঘরে
পৌঁছালে ইউটিউব থেকে চ্যানেলটি বিশেষ সুবিধা পায়। তিনি সেই অপেক্ষাতেই আছেন।

উল্লেখ্য, ইমরানের চ্যানেলের ‘বলতে
বলতে চলতে চলতে’ গানটির এরই মধ্যে এক কোটিবারের বেশি দেখা হয়েছে।

Post a Comment

0 Comments