স্পট বয়কে ভ্রমণ উপহার দিলেন তাপসী

ডেস্কঃ পিঙ্ক’ ছবির ব্যাপক সফলতার পর তাপসী পান্নুর মন
মেজাজ এখন বেশ ফুরফুরে। এই ছবিতে
অসাধারণ অভিনয় করে তিনিও তো কম প্রশংসা পাননি। তার ওপর আবার সম্প্রতি ভারতের রাষ্ট্রপতির বাসভবনে নৈশভোজ সেরে এসেছেন এই অভিনেত্রী। সেদিন অমিতাভ বচ্চন, তাপসী
পান্নুসহ ‘পিংক’ ছবির কলাকুশলীরা রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আমন্ত্রণে তাঁদের ছবির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করে। আরও ভালো খবর হলো, এই মন ভালো থাকার প্রভাব পড়ছে তাপসীর কাজে কর্মে। এই যেমন কিছুদিন
আগে এক স্পট বয়কে সিঙ্গাপুর ভ্রমণের টিকিট উপহার দিয়েছেন তাপসী পান্নু।
তাপসী জানান, এই স্পট বয়কে তিনি ছয় বছর ধরে চেনেন। প্রতিটি ছবিতে তারকাদের আরামের
জন্য যেসব ব্যক্তি সারা দিন অক্লান্ত পরিশ্রম
করেন তাপসী তাঁদের প্রতি কৃতজ্ঞ। আর এই কৃতজ্ঞতা প্রকাশ করতে তাপসী তাঁদের গাড়ি, বাড়ি উপহার না দিয়ে এমন কিছু দিতে চান যাতে তাঁদের আরাম হয়। আর এ জন্যই বহুদিনের চেনা সেই স্পট বয়কে সিঙ্গাপুরে যাওয়ার টিকিট ও
সেখানে ঘুরে বেড়ানোর খরচ দিয়েছেন
তিনি। হিন্দুস্থান টাইমস।

Post a Comment

0 Comments