কাশ্মীর অঞ্চল থেকে ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পাওয়াটা এমনিতেই অনেক কঠিন। পারভেজ রসুল সেই কঠিন কাজটাই করে দেখিয়েছেন জাতীয় দলের সুযোগ করে নিয়ে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার শুরুটা মোটেও
ভালো হয়নি তাঁর। মাঠে বাজে পারফরম্যান্স নয়, পারভেজকে পিছু ধাওয়া করছে মাঠের বাইরের বিতর্কই।
২০১৪ সালে ওয়ানডে অভিষেক হয়েছিল তাঁর। সে ম্যাচে ২ উইকেট পেলেও গত তিন বছরে আর ওয়ানডে খেলা হয়নি। গত জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকের দিনই জাতীয়
সংগীতের সময় জড়িয়ে পড়ছেন ‘চুইংগাম
বিতর্কে’।
কানপুরের টি-টোয়েন্টি ম্যাচে ভারতের জাতীয় সংগীতে যখন গলা মেলাচ্ছেন ধোনি-কোহলিরা, ঠিক তখনই পারভেজকে দেখা গেল তিনি চুইংগাম চিবোচ্ছেন। ব্যাপারটা সঙ্গে সঙ্গেই জন্ম দেয়
তীব্র সমালোচনার। সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচকেরা ব্যাপারটির নিন্দা জানিয়ে তাঁর
দেশপ্রেম নিয়েই প্রশ্ন তোলে। অনেকেই
তখন বলেন, যেহেতু সে ভারতের জাতীয়
সংগীতকে সম্মান করেনি, তাই জাতীয় ক্রিকেট দলের জার্সি পড়ার অধিকারও তাঁর নেই।
ঘটনাটি জানুয়ারি মাসের। এত দিন পরে বিষয়টি নিয়ে বললেন পারভেজ। ইটিভি নামের একটি টিভি চ্যানেলকে বলেছেন, ‘ক্রিকেটারদের ক্রিকেটই খেলতে দিন। তাদের অহেতুক রাজনীতির সঙ্গে না জড়াবেন না। আমি ক্রিকেটে
মনোযোগী হতে চাই। এসব বিতর্কে জড়াতে চাই না। আমার এলাকা থেকে যেকোনো
ক্রিকেটারেরই জাতীয় দলে সুযোগ পাওয়া
অনেক কঠিন। এমন বিতর্ক তাই খুবই দুঃখজনক।’
ইংল্যান্ডের বিপক্ষে সেই টি-টোয়েন্টি ম্যাচে ৩২ রানে ১ উইকেট পেয়েছিলেন পারভেজ। পরের দুটি ম্যাচে অবশ্য তিনি আর সুযোগ পাননি। জম্মু ও কাশ্মীরের হয়ে ৫৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ২৮ বছর বয়সী। ১৫৮ উইকেট নিয়ে নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন বেশ ভালোভাবেই। আইপিএলে বিভিন্ন সময় খেলেছেন পুনে ওয়ারিয়র্স, রয়্যাল চ্যালেঞ্জার্স
বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ দলে।
সূত্র: ডেকান ক্রনিকলস।

0 Comments
[আর্টিকেলটি ভালো লাগলে সেয়ার করুন]