পার্বতীপুরে ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় শিক্ষক বরখাস্ত

আজ রবিবার দিনাজপুরের পার্বতীপুরে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় বাহারুল উলুম আলিম মাদ্রাসার
সহকারী শিক্ষক আ.মান্নাফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ রবিবার সকাল ১১টায় প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক জরুরী মিটিং আহব্বান করে এ সিদ্ধান্ত নেন।

এ ব্যাপারে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী তার ঘটনা
বর্ণনা করে নিজেই বাদী হয়ে গত ২২
ফেব্রয়ারী পার্বতীপুর মডেল থানায় লিখিত
অভিযোগ দায়ের করেছেন। মেয়েটির
বাড়ী রামপুর ইউনিয়নের শাকোয়াপাড়া গ্রামে।

মাদ্রাসা প্রতিষ্ঠানে গেলে শিক্ষক মান্নাফকে
অনুপস্থিত পাওয়া যায়। তার ফোনে একাধিকবার ফোন দিলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

ছাত্রী জানান, স্যার বেশ কিছুদিন ধরে তার পিছু নিয়েছে। সুযোগ পেলেই তাকে
কুপস্তাব দেয়। গত ১৫ ফেব্র“য়ারী মাদ্রাসার
ছাত্র-ছাত্রীরা শিক্ষা সফরে স্বপ্নপুরী
পিকনিক স্পটে যাওয়ার সময় বাসের সীটে
পিছন থেকে তাকে জড়িয়ে ধরে। এ দৃশ্য
দেখতে পায় নাইমা আকতার ও আখিঁ আকতার নামে দুই সহপাঠি।
পার্বতীপুর মডেল থানার ওসি মোস্তাক
আহামেদ বলেন, তদন্তে অভিযোগ
প্রমানিত হলে অপরাধীর বিরুদ্ধে আইনগত
ব্যবস্থা নেওয় হবে।

Post a Comment

0 Comments