রংপুরের বিস্তারিত আয়োজনের
মধ্য দিয়ে দিনব্যাপী প্রাণি সম্পদ মেলা
অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি সুস্থ্য
সবল মেধাবী জাতি শ্লোগানকে সামনে
রেখে প্রাণি সম্পদ সপ্তাহ ২০১৭ উপলক্ষে
রংপুর টাউনহল মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়।
শুরুতে বর্ণাঢ্য র্যালী জেলা প্রশাসকের
কার্যালয়ের সামনে থেকে বের হয়ে
নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে
টাউন হলে গিয়ে শেষ হয়। র্যালী শেষে
মেলার বেলুন ও ফিতা কেটে উদ্বোধন
হয়। মেলার উদ্বোধন করেন জনপ্রশাসন
মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান এমপি। উদ্বোধন শেষে মেলায় অংশ নেয়া স্টল পরিদর্শন শেষে টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রংপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুলতানা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিভাগীয় প্রাণি সম্পদ দপ্তর রংপুর বিভাগের উপ- পরিচালক কৃষিবিদ মাহবুবুর রহমান, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ছাফিয়া খানম, রংপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ
সম্পাদক তুষার কান্তি মন্ডল প্রমুখ।
উল্লেখ্য, এবারের প্রাণি সম্পাদ মেলায় প্রাণি
সম্পদ সংশ্লিষ্ট ১৮ টি স্টল এতে অংশ নেয়।

0 Comments
[আর্টিকেলটি ভালো লাগলে সেয়ার করুন]