অনলাইন ডেস্ক|
আন্তর্জাতিকঃ যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুকধারীর গুলিতে স্থানীয় শেরিফের এক ডেপুটিসহ আটজন নিহত হয়েছেন।
রবিবার (২৮ মে) সকালে অঙ্গরাজ্যটির গ্রামীণ এলাকা লিংকন কাউন্টিতে এ হতাহতের ঘটনা ঘটে।
পরে সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ।
রবিবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, তিনটি পৃথক এলাকায় বন্দুকধারীর হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ এখনও নিহত ও পুলিশ হেফাজতে থাকা সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করেনি।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে সন্দেহভাজন বন্দুকধারীর নাম কোরি গডবল্ট বলে দাবি করা হচ্ছে।

0 Comments
[আর্টিকেলটি ভালো লাগলে সেয়ার করুন]