রংপুর বিভাগঃ দিনাজপুরের কাহারোলের রামপুরা নামক এলাকায় বাস ও অটোবাইকের সংঘর্ষে ২ জন নিহত প্রায় আহত ১০ জন।
আজ সোমবার (১৯ মে ২০১৭) সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কাহারোল উপজেলার বারো পাটিয়া গ্রামের মৃত মাহাতাব উদ্দীনের স্ত্রী জয়নব বেগম (৫৫) ও চিরিরবন্দর উপজেলার গছাহার গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মাজেদুর রহমান (৩০)।
আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও জানান, সকালে দিনাজপুর থেকে ঠাকুরগাঁওগামী একটি বাস কাহারোলের রামপুরা নামক এলাকায় পৌঁছলে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা ট্রাককে ক্রস করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে খাদে ফেলে দেয়। এই ঘটনায় ঘটনাস্থলেই ২ জন নিহত হয়।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

0 Comments
[আর্টিকেলটি ভালো লাগলে সেয়ার করুন]