নাজির হোসেনঃ
বুধবার সন্ধা সাতটার দিকে রংপুর মহানগরীর
আর কে রোডের ডেল্টা
ইনিস্টিটিউটের সামনে
কাভার্ডভ্যান চাপায় একজন নিহত এবং
দুইজন আহত হয়েছেন।
নিহতের নামপরিচয় জানা
যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে
পাঠিয়েছে পুলিশ।
রংপুর কোতোয়ালি থানার উপ-
পরিদশক (এসআই) মজনু জানান, দিনাজপুর
থেকে মডার্নগামী ওষুধ কোম্পানির
একটি কাভার্ড ভ্যান দ্রুতগতিতে
যাচ্ছিল। সাতটার দিকে ডেল্টা
ইন্সটিটিউটের সামনে আসার পর একটি
রিকশাকে ধাক্কা দেয় যানটি। এতে
ঘটনাস্থলেই রিকশা চালক নিহত হন। এ
সময় আহত হয় দুই জন। পরে পুলিশ গিয়ে
মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল
কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

0 Comments
[আর্টিকেলটি ভালো লাগলে সেয়ার করুন]