নাজির হোসেনঃ
বৃহস্পতিবার চাঁদাবাজির
অভিযোগে রংপুর সিটি
কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ড
কাউন্সিলর মো. মোকলেছুর রহমান
তরুকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে খটখটিয়া
এলাকা থেকে চাঁদাবাজির
মামলায় তাকে গ্রেফতার করা হয়।

রংপুর কোতোয়ালি থানার উপ-
পরিদশক (এসআই) মজনু জানায়,
বেসরকারি ল্যাবএইড হাসপাতালে
হাসপাতালে চাঁদা দাবি ও প্রতি
মাসে চাঁদা নেওয়ার অভিযোগে
তার বিরুদ্ধে থানায় একটি মামলা
করা হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে
বৃহস্পতিবার ভোরে তার বাড়ি
থেকে গ্রেফতার করা হয়েছে।
ল্যাবএইড হাসপাতালের
ম্যানেজার মো. ফরিদ আহমেদ
বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

বেলা ১১টায় আদালতে হাজির করা হলে
বিচারক তাকে কারাগারে
পাঠানোর নির্দেশ দেন।