মাহিগঞ্জ প্রতিনিধিঃ
বিষাক্ত মদ পান
করে রংপুর নগরীর মাহিগজ্ঞ পুর্ব
মহেন্দ্রা এলাকায় শনিবার রাত
থেকে সোমবার পর্যন্ত ৫ জন মারা
গেছেন। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায়
রংপুর মেডিকেল কলেজে ভর্তি
আছেন আরো ২ জন।
পীরগাছা থানার ওসি আমিনুল ইসলাম
জানান, রংপুরের পীরগাছা
উপজেলার বড়দরগা বাজারে শনিবার
রাতে মদপান করতে যান মাহিগজ্ঞ
ছোট পূর্ব মহেন্দ্রা এলাকায় বেশ কয়েক
ব্যক্তি। ওইদিন রাতে বাড়িতে ফিরে
অসুস্থ হয়ে মারা যান দু'জন। পরে
বাকিদের মধ্যে চিকিৎসাধীন
অবস্থায় রোববার দুপুরে রংপুর
মেডিকেল কলেজ হাসপাতালে
মারা যায় আরো একজন। সোমবার
সকালে হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থার আরো ২ জন মারা যায়।
নিহতরা হলেন- পুর্ব মহিন্দ্র এলাকার
আবুল কালাম আজাদ (৫৫), আনোয়ার
হোসেন (৪৫), শাহাজান (৫০), নগরীর
জোড়াইন্দ্রা এলাকার সুবাস চন্দ্র (৪৫)
ও কল্যাণী এলাকার মজিবর রহমান (৪০)।
মাহিগজ্ঞ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস
শাহ আলম জানান, তারা বিষাক্ত মদ
খেয়ে মারা গেছে কি না তা
খতিয়ে দেখা হচ্ছে।

0 Comments
[আর্টিকেলটি ভালো লাগলে সেয়ার করুন]