রংপুরে ৫০৮ লিটার চোরাই মদ ও গাজাসহ গ্রেফতার ৩

রংপুর কোতয়ালী
থানার মাদক বিরোধী অভিযানে
৫০৮ লিটার চোরাই মদ ও ১৫০ গ্রাম
গাজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
করেছে পুলিশ।

সহকারী পুলিশ সুপার এ সার্কেল
আতাউর রহমান, কোতয়ালী থানার
অফিসার জাহিদুল
ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) আজিজুল
ইসলামের নেতৃত্ব নগরীর বিভিন্ন
স্থানে মাদক বিরোধী অভিযান
পরিচালিত করে।
এ অভিযানে শাপলা চত্তর
হাজীপাড়া হতে বিশ্বনাথের স্ত্রী
রমনী দাশকে (৪৮)  ১০৮ লিটার
চোরাই  মদসহ গ্রেফতার করে পুলিশ।
শহরের বাবুপাড়া রেলগেট হতে বংশি
রায়ের ছেলে জিপু রায়, রমেশ
লালের ছেলে জনি ওরফে গুল্লু(২৯)
এবং গনেশের ছেলে কানু রায়কে(৩০)
কে ৪০০ লিটার চোরাই মদসহ হাতে
নাতে গ্রেফতার করে।

অপর একটি অভিযানে পার্কের মোড়
হতে মিঠাপুকুর থানার ইসলামপুর
তারাগঞ্জের মরহুম ইউনুস আলীর ছেলে
জাহিদুল ইসলামেকে ১৫০ গ্রাম গাজা
সহ গ্রেফতার করে।

Post a Comment

0 Comments