শুক্রবার (১৮ নভেম্বর) বেলা
সাড়ে ১১টার দিকে রংপুর নগরীর
রবার্টসনগঞ্জ এলাকায়
দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু
হয়েছে।
নিহত দুই শিশু
হলো- আয়াত হোসেন অর্নব
(০৪) ও রুহুল আমিন (০৫)।
পুলিশ জানায়, শুক্রবার
সকালে রংপুর নগরীর
রবার্টসনগঞ্জে একটি
পরিত্যক্ত ক্লাবের দেয়াল
ধসে। পাশের সড়কে রিকশা
যাওয়ার সময় ধাক্কা লেগে
দেয়ালটি ধসে যায়। এ সময় ওই
দুই শিশুর মৃত্যু হয়।
রংপুর কোতয়ালি থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
এবিএম জাহিদুল ইসলাম জানান,
আহত অয়ন ও রুহুল আমিনকে রংপুর
মেডিকেল কলেজ
হাসপাতালে নেওয়া হলে
কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত
ঘোষণা করেন।

0 Comments
[আর্টিকেলটি ভালো লাগলে সেয়ার করুন]