মোঃ এফ আর খান,

আজ বৃহস্পতিবার (১৭ ই নভেম্বার ২০১৬) রংপুরের ৬ নং ওয়ার্ড চব্বিশ হাজারী স্কুল মাঠে ম্যানস্টার যুব সংঘের আয়োজিত চাইনিজ ফুটবল টুর্নামেন্ট এ জয় পেল সূর্য মুখী একাদশ।

ফুটবল খেলা শেষে রাতে চব্বিশ হাজারী নবদীপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একটি সাংকৃতিক অনুস্টানের আয়োজন করেন ম্যানস্টার যুব সংঘ।

আয়োজনে সভাপতি ছিলেন জনাব মোঃ ফজলুল করিম, (চব্বিশ হাজারী নবদীপ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মনোয়ার হোসেন (লেবু সরকার) যুব সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ ৬ নং ওয়ার্ড মহানগর নিউ স্পোটিং ক্লাব চব্বিশ হাজারী দৈনিক নতুন সপ্ন পত্রিকা। আরো উপস্থিত ছিলেন মোঃ দুলাল মিয়া, শ্রী সুনিল চন্দ্র, এ কে এম দুলাল মিয়া।