দিনাজপুর গোড়-এ শহীদ বড় ময়দানে
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের
সহযোগিতায়, জেলা ক্রীড়া
সংস্থার আয়োজনে রংপুর ‘ক’
অঞ্চলের জাতীয় যুব ভলিবল
প্রতিযোগিতা-২০১৭ শুরু হয়েছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে
জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতার
উদ্বোধন করেন প্রধান অতিথি
দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার
সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.
আজিজার রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন
ভলিবল উপ-কমিটির আহ্বায়ক ও
জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী
সদস্য সমিরন ঘোষ, জাতীয় ভলিবল
ফেডারেশনের রেফারি মো.
হাফিজুল হক হ্যাপি, জাতীয়
ভলিবল ফেডারেশনের নির্বাহী
সদস্য ও প্রতিযোগিতার প্রতিনিধি
আহমেদ রেজা রাজা, যুগ্ম সাধারণ
সম্পাদক মো. কামরুজ্জামান,
অতিরিক্ত সাধারণ সম্পাদক মো.
আসলাম, নির্বাহী সদস্য মিজানুর
রহমান পাটোয়ারী বাবু, আনোয়ারুল
ইসলাম সুমি, অরুণ প্রমুখ।

0 Comments
[আর্টিকেলটি ভালো লাগলে সেয়ার করুন]