সিলেটে হাত-পা বাঁধা অবস্থায়
বাহার আহমদ (৩৬) নামে এক ব্যবসায়ীর
মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নগরীর মহাজনপট্টি এলাকায় তার নিজ গোডাউন থেকে মরদেহটি উদ্ধার
করা হয়। নিহত বাহার আহমদ (৩৬) সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর উইনিয়নের এরুখাই
গ্রামের নুরুল ইসলামের ছেলে।
নগরীর কালিঘাট এলাকায় তার ক্রোকারিজ সামগ্রীর দোকান রয়েছে।
এ বিষয়ে সিলেট কোতোয়ালি
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
সোহেল আহমদ জানান,
শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত থেকে
বাহার নিখোঁজ ছিলেন। রোববার
বিকেলে মহাজনপট্টি এলাকায় বাহারের
গোডাউন খুলে ভেতরে তল্লাশি করা
হয়। এসময় নিজ গোডাউন থেকেই
তার মরদেহটি উদ্ধার করা হয়।
বাহারকে কে বা কারা হত্যা করেছে তা
এখনো অস্পস্ট। তবে
হত্যাকারীদের খুঁজে বের করার
চেষ্টা চলছে। এ ঘটনায় এখনও কাউকে
গ্রেফতার করা হয়নি বলেও জানান তিনি।

0 Comments
[আর্টিকেলটি ভালো লাগলে সেয়ার করুন]