দিনাজপুরের বিরামপুর
উপজেলার ঘাসুড়িয়া সীমান্ত দিয়ে
ভারতে অনুপ্রবেশ করার সময় দুই
যুবককে আটক করেছে বর্ডার গার্ড
বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। পরে
তাদের বিরুদ্ধে সীমান্ত আইনে
বিরামপুর থানায় মামলা দায়ের করেছে
বিজিবি।
আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) ভোরে
তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মো. ওলি
আহম্মেদ (৩২) ফুলবাড়ি উপজেলার
নিমতলা মোড়ের আব্দুল খালেক মিয়ার
ছেলে ও মো. রনি (২৮) নবাবগঞ্জ
উপজেলার ভাগালপুর (জয়পুর) এলাকার
মো. নুরুল হুদার ছেলে।
ঘাসুড়িয়ার ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার
ইসমাঈল হোসেন জানান,
সীমান্তের মেইন পিলার ২৮৯/২২ এস
দিয়ে ভারতে প্রবেশকালে ওই
দু’যুবককে আটক করা হয়।
দিনাজপুর পুলিশ কোর্ট পরিদর্শক
হোসেন সহরোয়ারদি
জানান, দুপুরে তাদের বিরুদ্ধে মামলা
দায়ের করা হলে পুলিশ তাদের
আদালতে পাঠায়। পরে সন্ধ্যায় আদালত
তাদের জেলা কারাগারে পাঠানোর
নির্দেশ দেন।

0 Comments
[আর্টিকেলটি ভালো লাগলে সেয়ার করুন]