টাঙ্গাইলে ট্রাকচাপায় মা- ছেলে নিহত

টাঙ্গাইল সদর উপজেলার
আশেকপুর এলাকায় ট্রাকচাপায় মা-ছেলের মৃত্যু হয়েছে। তারা ব্যাটারি চালিত
অটোরিকশার যাত্রী। এ ঘটনায় আরও চার
জন আহত হয়েছেন।

আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতার হলেন- টাঙ্গাইল সদর উপজেলার
করটিয়া এলাকার রাজীবের স্ত্রী সাথী
আক্তার (৩৫) ও তার ১০ মাসের ছেলে
সাথুয়ান।

স্থানীয়রা জানান, দুপুরে ঢাকা-টাঙ্গাইল
বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশেকপুর
এলাকায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মা ও ছেলে ঘটনাস্থলেই নিহত
হয়। এ ঘটনায় আরও চার জন আহত হন।

Post a Comment

0 Comments