পহেলা বৈশাখে, মোটর সাইকেল চলাচলে বিশেষ নির্দেশনা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
 ইতিমধ্যে, পুলিশের পক্ষ থেকে নগরবাসীর জন্য ১৩টি নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এবারের নির্দেশনায় একটু ভিন্নতা এনেছে নগর পুলিশ।(এসএমপি) আর সেটি হচ্ছে পহেলা বৈশাখে," শুধু স্ত্রীকেই বাইকের পেছনে বসানো যাবে, অন্য কাউকে নয়।"চালক ছাড়া অন্য কোনো আরোহী বহন করা যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
 সিলেট মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়, পহেলা বৈশাখ উৎসবমুখর এবং প্রাণবন্ত করে তুলতে নগরীজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকবে তল্লাশি চৌকি। এ ছাড়া যেসব এলাকায় বর্ষবরণের উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলোতে বসানো হয়েছে সিসি ক্যামেরা। এসব এলাকায় পোশাকধারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়াও সাদা পোশাকে পুরুষ ও নারী পুলিশ সদস্যরা থাকবেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা দেখা গেলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে বলা হয়েছে।

তথ্যসূত্রঃ ইন্টারনেট
 প্রতিবেদকঃ মনির হোসাইন, (রংপুর বিভাগ)