অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা ব্যাকরপণ

১। 'শিক্ষককে ভক্তি করবে' _ কীরূপ অনুজ্ঞ ভাব?

ক. আদেশবাচক খ. নির্দেশক ভাববাচক

গ. উপদেশবাচক ঘ. অনুরোধবাচক

২। 'দা-কুমড়া' কোন দ্বন্দ্ব সমাসের উদাহরণ?

ক. বিপরীতার্থক দ্বন্দ্ব খ. মিলনার্থক দ্বন্দ্ব

গ. বিরোধার্থক দ্বন্দ্ব ঘ. সমার্থক দ্বন্দ্ব

৩। কোনটি নিত্য সমাস?

ক. প্রতিপক্ষ খ. দর্শনমাত্র

গ. প্রতিবাদ ঘ. সেতার

৪। দার ও বাজ প্রত্যয় দুটি যথাক্রমে কোন ভাষার?

ক. উর্দু ও হিন্দি খ. হিন্দি ও ফারসি

গ. দুটোই ফারসি ঘ. ফারসি ও উর্দু

৫। বৈশিষ্ট্যের বিচারে বাক্য কী?

ক. শব্দের বাহন খ. পদের বাহন

গ. ভাবের বাহন ঘ. ভাষার বাহন

৬। 'যে ভিক্ষা চায় তাকে দান কর' _ এটা কোন বাক্যের উদাহরণ?

ক. সরল বাক্য খ. যৌগিক বাক্য

গ. মিশ্র বাক্য ঘ. খ- বাক্য

৭। 'শিমুল সম্ভবত সৎ নয়' _ বাক্যটিতে কী প্রকাশ পেয়েছে?

ক. স্বীকৃতি খ. সংশয় গ. নিষেধ ঘ. ঘৃণা

৮। বন্ধনী চিহ্ন সাহিত্যে কী অর্থে ব্যবহূত হয়?

ক. ধাতু বোঝাতে খ. অর্থমূলক

গ. ব্যাখ্যামূলক ঘ. উৎপন্ন বোঝাতে

৯। কোনো বাচ্যের ক্রিয়া অকর্মক হলে তাকে কোন বাচ্য বলে?

ক. কর্মবাচ্য খ. কর্তৃবাচ্য

গ. ভাববাচ্য ঘ. কর্মকর্তৃবাচ্য

১০। 'মুহূর্তে অভিমান ভোলা' _ এ অর্থে কোন বাগধারাটি ব্যবহূত হয়ে থাকে?

ক. বিড়াল তপস্বী খ. বিড়ালের আড়াইপাক

গ. ভেজা বিড়াল ঘ. ভূঁইফোড়

১১। 'সাক্ষিগোপাল' _ বাগধারাটির অর্থ কোনটি?

ক. অপদার্থ খ. মূর্খ

গ. নিরেট বোকা ঘ. নিষ্ক্রিয় দর্শক

১২। 'গোপন করার ইচ্ছা'_ এক কথায় কী বলে?

ক. আত্মগোপন খ. গোপনেচ্ছা

গ. জুগুপ্সা ঘ. জিগীষা

১৩। 'দেশান্তর' কোন সমাসের উদাহরণ?

ক. নিত্য সমাস খ. প্রাদি সমাস

গ. উপপদ সমাস ঘ. উপমান সমাস

১৪। 'বরুণ'-এর সমার্থক শব্দ কোনটি?

ক. সিন্ধু খ. সমুদ্র

গ. মিহির ঘ. মহানন্দ

১৫। 'অশ্ম'-অর্থ কী?ষ

ক. ঘোড়া খ. পাথর

গ. ধারাল ঘ. আশাহীনঠ

১৬। নিচের কোন শব্দটি পরিভাষা?

ক. প্রাইমারি খ. শিক্ষাবর্ষ

গ. টেলিভিশন ঘ. সেকেন্ডারি

উত্তরঃ ১. গ ২. গ ৩. খ ৪. গ ৫. গ ৬. গ ৭. খ ৮. গ ৯. গ ১০. খ ১১. ঘ ১২. গ ১৩. ক ১৪.গ ১৫.ক ১৬.খ ।

Post a Comment

0 Comments