রংপুর বিভাগঃ রংপুরের বদরগঞ্জে পায়েল রানী (১৯) নামে এক তরুণীর রহস্যনক মৃত্যু হয়েছে। স্বজনদের দাবী- তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে পুলিশের দাবি- এটি নিতান্তই একটি আত্মহত্যা। এ কারণে লাশ উদ্ধারের একদিন পর তা' ময়নাতদন্তের জন্য রংপুর মর্গে প্রেরণ করা হয়েছে। গত শনিবার রাতে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের দিগ্যাপাড়ায় এঘটনা ঘটে।
তিনি ওই এলাকার রাজকুমার দাসের স্ত্রী। পরদিন গত রোববার সকালে বদরগঞ্জ থানায় পায়েলের বড়ভাই হেমন্ত দাস ৬ জনের বিরুদ্ধে বোনকে হত্যার লিখিত অভিযোগ করেন। এ কারণে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য শাশুড়ি দুল্লী দাসকে আটক করে থানায় নিয়ে যায়। কিন্তু ওই পর্যন্তই। পুলিশ ওইদিন অভিযোগ আমলে নেয়া তো দূরের কথা লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মর্গেও প্রেরণ করেনি। তবে গত সোমবার সকালে পুলিশ অনেকটা নিরুপায় হয়ে লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে জানতে চাইলে ওসি আখতারুজ্জামান প্রধান বলেন, লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। এছাড়া লাশের গায়ে মল লেগেছিল। এ কারণে সহজেই অনুমান করা যায় এটি নিতান্তই আত্মহত্যার ঘটনা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পারিবারিক কলহের কারণে মেয়েটি আত্মহত্যা করতে পারে। ঠিক সেভাবেই অভিযোগ করা হলে তা' আমলে নেয়া হবে।

0 Comments
[আর্টিকেলটি ভালো লাগলে সেয়ার করুন]